ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাভারে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

সাভারের হেমায়েতপুর থেকে অপহরণের ৩ দিন পর তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুর নাম শ্রী জয়ন্ত।তার বাবা শ্রী সনু সাভারের হেমায়েতপুরে পোশাক শ্রমিক হিসেবে একটি কারখানায় কাজ করেন ও কাঠাতলায় পরিবারসহ বসবাস করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবকে আটক করা হয়েছে। আটক যুবকরা হলেন, শুভ ও নাছির। বুধবার রাতে সিংগাইর ব্রিজের নিচ থেকে আটক ওই দুই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশু জয়ন্তের লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্ররাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের সূত্র ধরে গোয়েন্দা পুলিশও কাজ শুরু করে। পরে সাভার মডেল থানার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। পরে শিশু জয়ন্তের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই আজগার আলী জানান, গত ১ জুলাই দুপুরে শুভ ও নাছির শ্রী সনুর তিন বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। পরে তারা জয়ন্তের পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।ছেলের জীবন বাঁচাতে জয়ন্তের বাবা বিকাশের মাধ্যেমে সাত হাজার টাকা পরিশোধ করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকা থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে সিংগাইর ব্রিজের নিচে ফেলে দেওয়ার কথা স্বীকার করে।