পাবনায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৫৪ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
পাবনায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক গৃহবধূ। নিহত গৃহবধূ কাঠালবাড়িয়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী অজুফা বেগম (৩৫)। চাটমোহর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের পাশের বিলে বিদ্যুৎ লাইনের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যু ঘটে তার।
বৃহস্পতিবার রাতে এ এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঠে ছাগল আনতে যান অজুফা বেগম। এ সময় বিলের মধ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। তিনি ঐ তার দেখতে না পেয়ে এগিয়ে গেলে তারে জড়িয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি জিডি রেকর্ড হয়েছে।
