আজ বইমেলার প্রথম শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
আজ শুক্রবার বইমেলায় বেলা ১১টায় সিসিমপুর কিডস কর্নারের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এ সময় সিসিমপুরের টুকটুকি, হালুম, শিকু, ইকরিসহ অন্যান্য অতিথি এবং শিশুরা উপস্থিত থাকবে। মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা। অন্যান্য বছরের মতোই থাকছে বিকালে মেলার মূলমঞ্চে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছরের ন্যায় অমর একুশের বই মেলা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আর এই বইমেলা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গন ত্যাগ করার সঙ্গে সঙ্গে উপচেপড়া পাঠক বইমেলায় প্রবেশ করেন। এসময়ে বাংলা একাডেমি প্রাঙ্গণসহ সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে রূপ নেয়। বিপত্তি ঘটায় মাঘের পরন্ত বেলার বৃস্টি।
শীতের সন্ধ্যায় বইমেলায় আগত বইপ্রেমীসহ উচ্ছসিত দর্শকের ধীরে ধীরে বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করেন। অন্যদিকে প্যাভিলিয়ন আর ছোটবড় স্টলগুলো ও নিজেদের মতো করে বৃষ্টিহতে বইগুলে রক্ষায় ব্যাস্ত হয়ে পরেন। আর মাঘের শেষ বেলায় এই বৃষ্টি পন্ড করে দেয় বইমেলার প্রথম দিনের সব আয়োজন।
তবে প্রকাশকরা আশাবাদী বৃষ্টি দিয়ে বইমেলার শুরু হলেও আজ শুক্রবার ছুটির দিনে জমে উঠবে বইমেলা। প্রতিটি স্টলের মালিক কর্মচারিদের প্রত্যাশা এবারের মেলা অন্যান্যবারের চেয়ে ভালো হবে এবং ব্যবসা সফল হবে।
আগমনী প্রকাশনার বিক্রেতা সজল কান্তি জানান, এবারের বইমেলা নিয়ে তিনি আশাবাদী তবে বইমেলার আসল উদ্দেশ্যের কথা আমাদের মনে রাখতে হবে। অমর একুশে বইমেলা বাংলাদেশের লেখকদের লেখা বইয়ের মেলা।
তিনি আরও বলেন, এবারের বই মেলায় পাইরেটেড বই বিক্রি হতে দেওয়া যাবে না। এটি পুরোপুরি বন্ধ করতে হবে। গতকালের বইমেলার শুরুতেই টিপটিপ বৃস্টির পাশাপাশি হালকা বাতাস। বৃষ্টি থেমে গেলে আবার পাঠকদের বিচরন শুরু হয়। বিক্রি শুরু হয় বইও। তবে মেলা জমে ওঠেনি একেবারেই। বৈরী আবহাওয়া না থাকলে প্রকাশকরা আশা করছেন মেলায় জনসমাগম হবে বেশ।
প্রথমদিন মেলায় এসেছিলেন লেখক ও গবেষক মুনতাসীর মামুন, লেখক আহসান হাবীব। মেলা এখনো কোনোভাবেই গুছিয়ে উঠেনি। এখনো স্টল নির্মাণ শেষ হয়নি। পুরো মেলাজুড়ে ছিল আবর্জনার স্তূপ। যেটি আগত সবার মধ্যে বিরক্তি ধরিয়েছে।
