ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ ভিয়েতনামের

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফা মিন চিনহে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠানরত তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী ফা মিন চিনহের আমন্ত্রণ ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেন বুই থান সন।

একইসঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে ড. হাছান মাহমুদকেও দ্রুত ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া একই দিনে চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম এবং বেলজিয়ামের পররাষ্ট্র, ইউরোপীয় বিষয় ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হাদজা লাহবিবেব সঙ্গে বৈঠক করেন ড. হাছান মাহমুদ।