ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৪৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানে ভারী বর্ষণে নারী-শিশুসহ ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:৪১ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার

জাপানে ভারী বর্ষণে নারী শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৫ জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আজ শনিবার জানিয়েছে, ১৬ লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

 

জাপানের আবহাওয়া এজেন্সি দেশটির প্রধান দ্বীপ হনসুর চারটি প্রশাসনিক এলাকার জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগ আরও বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তারা বলছে, যেসব এলাকায় ইতোমধ্যেই ভারী বর্ষণ হয়েছে সেখানে রোববারও আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এনএইচকে জানিয়েছে, অন্যদিকে তাকাশিমা শহরে নালায় ভেসে গিয়ে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে একটি পর্বত ধসে পড়ার ঘটনায় ৯৫ বছর বয়সী এক নারীকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

জাপানি সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, ভূমিধসের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও দুইজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তারা জানাচ্ছে, ওই ব্যক্তিদের হৃদস্পন্দন পাওয়া যায়নি, তবে তাদের এখনও মৃত ঘোষণা করা হয়নি।


চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, শতাধিক ভূমিধস ও অন্যান্য ব্যাপারে সাহায্যের জন্য প্রায় ৪৮ হাজার পুলিশ, দমকলকর্মী ও জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র রয়টার্স।