তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:২০ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার
তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহটি কয়েকদিন ধরে পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে পরিচয় শনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে।
আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জু আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, তিস্তা নদীর স্রোতে ভেসে আসা ওই নারীর মরদেহটি সলেডি স্প্যার বাঁধে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু প্রচণ্ড স্রোতে কেউ মরদেহের কাছে ভিড়তে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
