ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৪২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চিন্তা করোনা, আমরা সবাই শক্তিশালী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৪০ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

থাইল্যান্ডের গুহায় দুই সপ্তাহ আগে আটকা পড়া শিশুরা তাদের বাবা-মার কাছে চিঠি লিখেছে। তারা তাদের বাবামাকে চিন্তা করতে মানা করেছে। তারা লিখেছে এখনও আমরা মনোবল হারায়নি। আমরা সবাই শক্তিশালী। 

 

বাবামার কাছে ফ্রাইড চিকেনসহ বিভিন্ন খাবার পাঠানোর অনুরোধ জানিয়েছে এ দু:সাহসী কিশোররা। এর মধ্যে একটি চিঠিতে লিখা ছিল, টিচার, আমাদের অনেক বেশি হোমওয়ার্ক দিয়েন না! আরেকটি ভিন্ন চিঠিতে ওই ফুটবলের টিমের কোচ শিশুদের বাবা-মার কাছে ‘ক্ষমা’ চেয়েছেন।


২৫ বছর বয়সী কোচ এক্কাপল চান্তাওং নিজে একটি চিঠি লিখে শিশুদের বাবা-মাকে আশ্বস্ত করে বলেছেন, শিশুদের প্রিয় বাবা-মা, সবাই ভালো আছে, উদ্ধারকারী দল আমাদের দেখেশুনে রাখছে।


তিনি লিখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শিশুদের সাধ্যমতো যত্ন নেব। আমাদের উদ্ধার করতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি শিশুদের বাবা-মার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।


ফোনের সাহায্যে যোগাযোগ চেষ্টা ব্যাহত হওয়ার পর আটকে পড়াদের পরিবার থেকে চিঠি পাঠানোর পর ওই শিশুরাও জবাব দিলো।

 

থাই এই ফুটবল গুহাটির ভেতর আটকে যাওয়ার পর ১০ দিন পর ব্রিটিশ দুই ডাইভার তাদের খোঁজ পায়। তারা গুহার প্রবেশমুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে একটি ছোট চেম্বারে পাথরের খাজের ওপর বসেছিল। এরপর থেকেই থাইল্যান্ড ও আন্তর্জাতিক উদ্ধার দলগুলো তাদের খাবার, অক্সিজেন ও মেডিকেল সাহায্য সরবরাহ করছে।

 

তবে ওই দলটি যেখানে আটকা পড়েছে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে সাধারণত অক্সিজেনের মাত্রা ২১ শতাংশ থাকলেও তা ১৫ শতাংশে নেমে এসেছে। তবে থাই কর্তৃপক্ষ বলছে, গুহার ভেতর সফলভাবে একটি বাতাস চলাচলের টিউব স্থাপন করা গেছে।


সূত্র : বিবিসি