ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:১৯ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১০:৪১ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তামিম হোসেন নামের দেড় বছরের একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উত্তর চাঁদখানা মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের নাসির হোসেনের স্ত্রী রোজিনা বেগম তার দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

 

রোববার দুপুর ১২ টার দিকে শিশু তামিম বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলতে যেয়ে পানিতে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করেন।