ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওগাঁয় ট্রেনে কাটা পরে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৪০ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০১:৫৩ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পরে আফরিন সুলতানা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে শাহাগোলা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



আফরিন সুলতানা শাহাগোলা গ্রামের আঙ্গুর হোসেনের মেয়ে। সে শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।



আত্রাই থানার ওসি মোবারক হোসেন সাংবাদিকদের জানান, কিভাবে ঘটনা ঘটল তার খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়াও বিষয়টি আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।