ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১২:২৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব জুয়েনা আজিজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৪ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:১৯ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।


আজ রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

 

২০১৬ সালের ১১ ডিসেম্বর জুয়েনা আজিজকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।