ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:২৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

থাই গুহায় ফের উদ্ধার অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া বাকি পাঁচজনকে উদ্ধার করতে প্রস্তুত উদ্ধারকারীরা। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নেমেছে ডুবুরিরা। আটকে থাকা কোচসহ চার খুদে ফুটবলারকে উদ্ধারের চেষ্টা চালানো হবে আজ।

 

গুহায় এখনো পর্যন্ত আটক কোচসহ চার খুদে ফুটবলারদের শারীরিক অবস্থা ভাল আছে। তাই তাদেরকে আজ গাইড করে গুহার চিকন রাস্তা দিয়ে বের করে আনা হবে।


উদ্ধার অভিযানের প্রধান নারংসাক অসোট্টানাকর্ন বলেন, উদ্ধারকাকর্মীরা আগের দুইবারের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে। প্রথমবার যে সময় লেগেছিল, দ্বিতীয়বার তার চেয়ে দুই ঘণ্টা কম সময়ে উদ্ধারকাজ শেষ করেছে তারা।



দ্বিতীয় দফা অভিযান শেষে উদ্ধারকর্মীরা জানিয়েছিল, আসন্ন অভিযানের জন্য তাদের পুনরায় পরিকল্পনা, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ ২০ ঘণ্টার মতো সময় লাগবে।


নারংসাক জানান, এটা নির্ভর করে আবহাওয়ার ওপর। বৃষ্টি কমলে তারা দ্রুত কাজ করতে পারবে। অন্যথায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়বে।


প্রসঙ্গত, গত ২৩ জুন ওই গুহার ভেতর ঢোকার পর ভারী বর্ষণের কারণে ভেতরে আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।
সূত্র - বিবিসি,রয়টার্স