ভারতে টয়লেটবিহীন বাড়িতে নারীর বিয়ে নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
বরের সবকিছুই আছে। কিন্তু বরের বাসায় টয়লেটের সমস্যা। এমন বাসায় নিজেদের মেয়ের বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীরা।
ভারতের ঐ গ্রামে সম্প্রতি এ নিয়ে কাউন্সিলিং হয়। সবাই ঐক্যমতে পৌছান, যে বাসায় টয়লেট নেই সে বাসায় কোন নারীরই বিয়ে দেওয়া যাবেনা। ওই গ্রামের একজন নারীর ভাষ্যমতে তাদের মেয়েদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। মেয়েদেরকে তারা ঘরে দেবীর মতো সম্মান করে। তাদের পূজা করে। কিন্তু ঘরে টয়লেট না থাকার কারণে বাইরে যেতে হয়। এটা কোন নারীর জন্যই ভালো নয়।
শুধু ভারতের প্রত্যন্ত গ্রামেই এ সমস্যা নয়। ভারতের সর্বত্রই এ সমস্যা দেখা যায়। টয়লেট ভারতের একটি জাতীয় সমস্যা। বেশির ভাগ বাড়িতেই টয়লেট থাকে না। এ বিষয়ে সে দেশের নারীদের সর্বোচ্চ অস্বস্তি ও বিপাকে পড়তে হয়। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৩০ কোটি। সে তুলনায় টয়লেঠের সংখ্যা অনেক কম। আর এ ফলের শিকার নারীরাই। আধুনিক এ যুগেও ভারতের অনেক জায়গায় নারীদের প্রয়োজন সারতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতা গেল এক বিড়ম্বনা। তার উপর আবার ভারতের নারীরা রাতে বের হলে নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ রাতে তারা যে কোন ধরনের হয়রানি, যৌন হামলার মত হাজার ধরনের বিপদের সামনাসামনি যে কোন সময় হতে পারে।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ছয় কোটি টয়লেট নির্মাণ করা হয়েছে। কিন্তু সেগুলোর বেশির ভাগ কেউ ব্যবহার করছে না। কারণ সেগুলোতে পরিষ্কার পানি ও নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই। তাছাড়া পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সামাজিক সংকীর্ণতাও রয়েছে।
সূত্র - আল-জাজিরা
