থাই গুহায় থেকে আরও ৩ কিশোর উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:১২ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার
থাইল্যান্ডের গুহা থেকে আরও তিন কিশোর ফুটবলারকে বের করে আনা হয়েছে। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নেমে এ তিনজনকে উদ্ধার করা হয়। থাই নেভি সিল বিষয়টি নিশ্চিত করেছে।
উদ্ধারকৃতদের জন্য আজ এই এলাকায় একটি ফিল্ড হাসপাতালে রাখা হয়েছে। যদিও আগের দুদিন উদ্ধার হওয়া কিশোরদের ক্ষেত্রে এমনটা করা হয়নি। রোববার ও সোমবার আট কিশোর ফুটবলারকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আজ ১৯ ডুবুরি অংশ নিচ্ছেন। আজকের মধ্যেই কোচ ও চার ফুটবলারসহ পাঁচজনকে বের করে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন উদ্ধারকারী দল।
সূত্র - বিবিসি, রয়টার্স
