ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১২:২৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আগের মতই : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০১:২৭ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আগের মতই। কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। 

 

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন।

 

মার্শা বার্নিকাট বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক অতীতের মতোই আছে, এতে কোনো পরিবর্তন আসেনি।

 

গণমাধ্যমকর্মীরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কাছে সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।