করিমগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪০ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিজ ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজলাহাটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জহুর উদ্দিনের ছেলে তানজীর হোসেন সম্রাট ও তার স্ত্রী শোভা আক্তার।
পুলিশ জানায়, একই ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় স্ত্রী শোভা আক্তারের এবং ঝুলন্ত অবস্থায় স্বামী সম্রাটের মরদেহ পাওয়া গেছে।
করিমগঞ্জ থানার পরিদর্শক মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
