ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:২৮:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ভূমিধসে ৭ শিশুসহ মৃত ৯

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫০ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয় বলে জানা গেছে।ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসের ঘটনায় ৭ শিশুসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।


মনিপুরের নেইগাইলুয়াং, নিউ সালেম এবং রামগেইলং এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। এর মধ্যে নিউ সালেম এলাকায় একই পরিবাবের পাঁচ শিশু নিহত হয়েছে। অপর এক ঘটনায় একই পরিবারের দুই শিশু নিহত হয়। ভূমিধসের সময় তারা সকলেই ঘুমিয়ে ছিল। আকস্মিকভাবে কাদা-পানি ঢুকে পড়লে তাদের মৃত্যু হয়।

 

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস