যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৮ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:১১ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার
উচ্চশিক্ষায় যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে পুরুষেরই প্রাধান্য ছিল। তবে সম্প্রতি পরিস্থিতি পাল্টেছে। এখন পুরুষের চেয়ে নারীরাই বেশি উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষণা সংস্থা ইউকাস জানিয়েছে, এবার সম্মান কোর্সে পুরুষের চেয়ে নারীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যা ৯৮ হাজার বেশি হয়েছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মান শ্রেণীতে নতুন আবেদনে ছাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার। তবে ছাত্রসংখ্যা ২ লাখ ৬৯ হাজার।
উচ্চশিক্ষায় ব্রিটিশ নারীদের এগিয়ে থাকা শুধু এ বছরই নয়, গত বছরও ছিল। গত বছর ছাত্রদের থেকে ৯৬ হাজার বেশি ছাত্রী সম্মান শ্রেণীতে আবেদন করেন। সম্প্রতি বেশ কয়েক বছর ধরেই ব্রিটিশ নারীদের উচ্চশিক্ষায় আগ্রহী দেখা যাচ্ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদগুলোতে উচ্চশিক্ষিত নারীরা এগিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন এটা ব্রিটিশ নারীদের জাগরণের সময়। তারাও চাইছে নিজেদের শিক্ষিত করে এগিয়ে যাবে।
