ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:১৭:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি : ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:০৩ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে ক্রোয়েশিয়া নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এখন তারা অনেক বেশি আত্মপ্রত্যয়ী। তার উপর আবার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার ভবিষ্যৎবাণী করেছেন এবার তার দেশই বিশ্বকাপ জিতবে। এহেন উৎসাহে আরও বেশি উজ্জীবিত দলটি।



বুধবার `ন্যাটো` সামিটে যোগ দিয়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্র্যাবার বলেন, `আসছে ১৫ জুলাইয়ের ফাইনাল বিশ্বকাপ জিতবো আমরা। আমাদের হাতে উঠবে ফুটবল বিশ্বকাপ ট্রফি` ।



তিনি আরও বলেন, আমরা গতকাল অনেক রাত অবধি `ইংল্যান্ড-ক্রোয়েশিয়া` ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে অনেক উল্লাস-নাচানাচি করেছি। এজন্য আজ ন্যাটো সামিটে যোগদান করতেও দেরি হয় আমার।


 
গ্র্যাবার ন্যাটো বৈঠকে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একই টেবিলে বসেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে দেখা যায় গ্র্যাবারকে।


 
নিজ দলের অকুণ্ঠ সমর্থনে সবসময় বিশ্বকাপের সরব ছিলেন গ্র্যাবার। ক্রোয়েশিয়া দল সহ সে দেশের সবাই চাইবে প্রেসিডেন্টের কথাই সত্য হোক। আর তা সত্য হলে ক্রেয়েশিয়া দল করবে নতুন ইতিহাস।