ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:২৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতায় নারীর নিরাপত্তায় ‘দ্য উইনার্স’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৫৮ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

কলকাতা শহরে নারী উত্ত্যক্তকারীদের অভাব নেই। এদের শায়েস্তা  করার জন্য এবার কলকাতার রাস্তায় নেমেছে পুলিশের বিশেষ নারী বাহিনী ‘দ্য উইনার্স’। 



এ বাহিনীর অন্যতম কাজ হবে কলকাতা শহরে নারী উত্ত্যক্তকারীদের শায়েস্তা করা। তাদের প্রধান লক্ষ্য নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাইয়ের মোকাবিলা করা। এর জন্য মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে নারী পুলিশ সদস্যরা নজর রাখবেন পুরো শহরে। 



কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে নারীর নিরাপত্তার জন্য এই বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ থেকে পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস) এই বাহিনীর নারী পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে কাজ শুরু করেছে এই নারী বাহিনী।



জানা গেছে, মেয়েদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে নারীর বিপদে পড়ার আশঙ্কা বেশি এমন জায়গায় এই বাহিনীর কর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘুরবেন। রাতের শহরে, নির্জন রাস্তায় নারীদের বিপদ থেকে রক্ষা করতে তৎপর থাকবে এই বাহিনী। টহলের সময় পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য তাদের কাছে থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম। কলকাতার রাস্তায় নারীদের যে কোন সময় সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত থাকবে দ্য উইনার্স।