ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অাজ ফরিদপুরে শিশুদের ভিটামিন খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

ফরিদপুরে নয়টি উপজেলায় আজ শনিবার দিনব্যাপী ৩ লক্ষ ২৫হাজার ৪৩৪ জন শিশুকে প্রথম রাউন্ড ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জেলার কর্মরত সাংবাদিকদের জানানো হয়, ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৯৭৩ জন শিশুকে ১টি করে নীল রং এর (১ লাখ আইইউ) ও ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৮০ হাজার ৪৬১ জন শিশুকে ১টি করে লাল রং এর (২ লাখ আইইউ) ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ভ্রাম্যমাণসহ ২১শটি কেন্দ্রে স্থাপন করা হবে। এজন্য স্বাস্থ্য বিভাগীয় কর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৪ হাজার ২ জন কর্মী কাজ করবেন।

 


সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরী বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। নিদিষ্ট বয়সী কোনো শিশু এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।