আমাদের হাঁড়িচাচা # আইরীন নিয়াজী মান্না
প্রকাশিত : ০২:১১ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার
প্রকাশিত : ০২:১১ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভেতর বিশাল মাঠ। আম, কাঁঠাল, পেয়ারা ছাড়াও রয়েছে বিরাট বিরাট রেইন ট্রি। আরো নাম না জানা অনেক গাছ। এই গাছগুলোজুড়ে অসংখ্য পাখির আনাগোনা। আমরা বন্ধুরা প্রায় দিনই বিকেলে রোকেয়া হলের ভেতরের এই মাঠে বসি। বিভিন্ন রকম পাখি দেখে সময় কাটাই। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহলের ভেতরে রোকেয়া হলের এই প্রাকৃতিক পরিবেশে আমরা খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। বিশ্ববিদ্যালয় জীবনের সেই প্রথম দিক থেকে আজঅব্দি আমরা এখানে বেশ কয়েক রকম পাখি দেখেছি।