ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুন্সীগঞ্জে স্পিডবোট উল্টে নারী ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১০:০৪ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাটের কাছে ফেরির ধাক্কায় স্পিডবোট উল্টে নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


মৃত যাত্রী শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম (৬০) এবং হাসাড়া এলাকার সেলিম শেখের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মকসুদা লিমা জানান, সুফিয়া খাতুনের লাশ উদ্ধার করে শিমুলিয়া ঘাটে রাখা হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে।

লৌহজং থানার ওসি লিয়াকত আলী জানান, স্পিডবোটটি খলিল কোম্পানির। চালক পালিয়ে গেছে। তার পরিচয় উদ্ধার এবং আটকের চেষ্টা চলছে।