ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:২০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেপ্টেম্বরে বিশ্ব নারী শীর্ষ সম্মেলন

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৩:০১ পিএম, ১০ মার্চ ২০১৫ মঙ্গলবার

উইমেননিউজ ডেস্ক,

ঢাকা : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে বিশ্ব নারী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজন করবে চীন ও জাতিসংঘ। চীনের রাষ্ট্রীয় নারী ও শিশু কার্যকমিটির উপ-পরিচালক সুং সিউ ইয়েন সোমবার জাতিসংঘে নারীর ভূমিকা সম্পর্কিত ৫৯তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। সুং সিউ ইয়েন বলেন,চলতি বছর বিশ্ব নারী সম্মেলনের বিশতম বার্ষিকী। বিভিন্ন দেশে লিঙ্গ সমানতার দিক দিয়ে অনেক অগ্রগতি অর্জিত হওয়ার পাশাপাশি অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন, এই সম্মলেন অংশগ্রহণ করতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন যৌথভাবে জাতিসংঘের সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাবেন। এ সময় তারা 'পেইচিং ঘোষণা ও কর্মসূচি' বাস্তবায়ন এবং পরবর্তীতে নারী উন্নয়নের নতুন লক্ষ্য নির্ধারণের আহ্বান জানাবেন। সম্মেলনে বক্তব্য রাখার সময় সাম্প্রতিক বছরগুলোতে চীনে নারী উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান সুং সিউ ইয়েন। তিনি জানান, বর্তমানে চীনে নারীদের গড় আয়ু ৭৭.৩৭ বছর হয়েছে। প্রতি ১ লাখ গর্ভবতী নারীর মধ্যে সন্তান জন্মদানকালে ২৩.২ জন মারা যান। তাছাড়া জাতীয় গণকংগ্রেসে নারী প্রতিনিধিদের সংখ্যাও ২.০৭ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি একটি জনবহুল দেশ হিসেবে চীনের শহর ও গ্রামে নারী উন্নয়নে এখনো অসমতা রয়েছে। নারী উন্নয়নে চীনকে এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ১০.০৩.২০১৫