ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:২০:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডায়েটই কাল হলো রাচায়েলের

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার | আপডেট: ০২:১৫ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কয়েক বছর আগেও অভিনয় ও মডেলিংই ছিল রাচায়েল ফারকের পেশা। ৩৭ বছর বয়সী এই মহিলার এখন করুণ হাল। ওজন ১৮ কেজি। জিরো ফিগার করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। বাঁচার আশায় সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার জন্য চেয়েছেন অর্থ সাহায্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাচায়েল ফারকের শেষ আর্তি, ‘আমার নাম রাচায়েল। আমি আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন।’ [caption id="attachment_4036" align="alignleft" width="150"]বর্তমানে রাচায়েল ফারক বর্তমানে রাচায়েল ফারক[/caption] শরীরে যাতে একটুও মেদ না থাকে, তাই শুরু করেছিলেন ডায়েট। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। না খাওয়াই শেষ পর্যন্ত কাল হয় রাচায়েলের জীবনে। এক দশকেরও বেশি সময় অতিবাহিত। দিনের পর দিন না খেয়ে, এখন আর কিছুই খেতে পারেন না প্রাক্তন এই অভিনেত্রী। ফলে এখন তিনি অ্যানোরেক্সিয়া রোগে আক্রান্ত। শরীরের ওজন এতটাই কম যে, দেশের কোনও হাসাপাতাল তাকে ভর্তি নিতে চাইছে না। চিকিৎসা নেওয়ার মতো শক্তি নেই শরীরে তার। চিকিৎসার বিপুল খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় আবেদনের পাশাপাশি Go Fund Me নামে একটি পেজও ছবি তৈরি করেছেন রাচায়েল ও তাঁর স্বামী। সেই পেজেই বিশ্ববাসীর কাছে তাঁদের আর্জি, কিছু অর্থ সাহায্য করে অন্তত জীবনটা বাঁচাতে। [caption id="attachment_4035" align="alignleft" width="150"]পূর্বের স্বাভাবিক অবস্থায় রাচায়েল ফারক পূর্বের স্বাভাবিক অবস্থায় রাচায়েল ফারক[/caption] চিকিৎসার পরিভাষায় এই রোগের পুরোনাম অ্যানোরেক্সিয়া নাভোর্সা। ইটিং ডিজঅর্ডার নামে পরিচিত। শুধু রাচায়েলই নয় বিশ্বে অনেক মডেল ও অভিনেত্রীর এই মরণরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিমাত্রায় ডায়েট থেকেই অ্যানোরিক্সয়া হয়। ডায়েট করতে করতে একসময় মানসিকভাবেই এমন এক পর্যায়ে আসে,তখন আর কিছুই খেতে ইচ্ছে করে না। খিদেও পায় না। খাদ্যনালী শুকিয়ে যায়। খাবার পড়লেই বমি হয়ে যায়। ২৪.০৫.২০১৫