'মা বিদেশি' : তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৩৯ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার
`মা বিদেশিনী`, তাই প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল গান্ধী। ভারতে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বহুজান সমাজবাদি পার্টি (বিএসপি)-র প্রেসিডেন্ট মায়াবতীই হবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী।
দলটি বলেছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা পূরণ হবে না। কেননা `তার মা বিদেশিনী`। লোকসভা নির্বাচনকে ঘিরে বিএসপি-র নীতি-নির্ধারণী এক সম্মেলনে সোমবার এ মন্তব্য করেন বিএসপি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর বীর শিং এবং জয় প্রকাশ ।
তারা বলেছেন, মায়াবতীর জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়ার এটাই প্রকৃষ্ট সময়। এবং তিনিই একমাত্র যোগ্য প্রার্থী যিনি নরেন্দ্র মোদীর স্থলাভিষিক্ত হওয়ার যোগ্যতা রাখেন। সেই হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাটা অধরাই থেকে গেল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
