ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:৪১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে আটক শিশুসহ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০২:৫৮ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার

ভারতের রাজধানী দিল্লির কাছে একটি ছয়তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। শিশুসহ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

মঙ্গলবার রাতে থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ১২ জন শ্রমিক ছিলেন। তারা সবাই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ভবনটির মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদন বলছে, ছয়তলা ভবনটির পাশেই ছিল একটি চারতলা ভবন। চারতলা ভবনটিতে আঠারটি পরিবারের বসবাস। উদ্ধার অভিযানে ৪০০ এনডিআরএফ কর্মী নিয়োজিত রয়েছেন।

 

সূত্র: এনডিটিভি