ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:২৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত পারভিন ফার্সি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০১:৩৫ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

সম্প্রতি ইরান পারভিন ফার্সি নামের এক নারীকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর ইতিহাসে পারভিন হলেন দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। দেশটির প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মারজিয়া আফখাম।

 

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত পদে নিয়োগ পাবার আগে ইরানের `অ্যানভায়রোনমেন্ট ডিপার্টমেন্ট`-এ উপপ্রধান হিসেবে কাজ করতেন পারভিন ফার্সি।

 

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম নারী রাষ্ট্রদুত ছিলেন মারজিয়া আফখাম। মারজিয়া আফখাম ছিলেন বর্ষীয়ান নারী কূটনীতিবিদ যিনি প্রায় ৩০ বছর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৩ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মারজিয়াকে তাঁর মুখপাত্র হিসেবে নিয়োগ দেন।

সূত্র: ইরান ফ্রন্ট পেইজ