ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:২২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩ মে ২০১৫ রবিবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৩ মে ২০১৫ রবিবার

Tortureস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকার সাভারে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূর গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) সকালে সাভারের রাজফুলবাড়ীয়ার কৃষ্ণনগর এলাকার মাঝিপাড়া মহল্লায় ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে গুরুতর দগ্ধ গৃহবধূর নাম নিন্দা রানী (৩০)। তাকে উদ্ধার করে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিন্দা রানী দুই সন্তানের জননী। নিন্দার মা যুগল রানী জানান, দ্বিতীয় দফায় যৌতুক দাবি করে সম্প্রতি নিন্দার ওপর অমানসিক নির্যাতন চালায় তার স্বামী দশরথ রাজবংশী। নির্যাতনের মুখে কয়েকদিন আগে স্বামীর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার মেদিআশুলাই গ্রাম থেকে বাবার বাড়ি রাজফুলবাড়ীয়ায় চলে আসেন নিন্দা রানী। রোববার সকালে দশরথ তার লোকজন নিয়ে শ্বশুর বাড়ি এসে নিন্দাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে করে বের নিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় যুগল রানী ও ঘরের অন্যরা বাধা দিলে তাদের সামনেই নিন্দার শরীরে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেন দশরথ। এরপর তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন পাষণ্ড স্বামী। এসময় নিন্দার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে পাষণ্ড দশরথ দ্রুত শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান। পরে যুগল রানীসহ বাড়ির অন্য লোকজন ছুটে এসে নিন্দার শরীরে পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। আগুনে ওই গৃহবধূর দুই হাঁটু পুড়ে গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ০৩.০৫.২০১৫