ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:৪৩:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুশ গুপ্তচর মারিয়ার জামিন আবেদন নাকচ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৫ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে গুপ্তচরের অভিযোগে গ্রেফতারকৃত রুশ নাগরিক মারিয়া বিউটিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন কলম্বিয়ার আদালত।


যুক্তরাষ্ট্রের কলম্বিয়া আদালতের বিচারক ডিবোরাহ রবিনসন আজ বৃহস্পতিবার মারিয়া বিউটিনার জামিন আবেদন নাকচ করেন। সম্প্রতি ২৯ বছর বয়সী বিউটিনাকে রুশ সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে এটর্নি জেনারেলের পূর্বানুমতি ছাড়া কাজ করায় তাকে রুশ সরকারের এজেন্ট হিসেবে ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৫ জুলাই ওয়াশিংটনে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে বিউটিনার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে বিউটিনার আইনজীবী রবার্ট নিল ড্রিসকোল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন।


রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাজাকারোভা বুধবার রুশ নাগরিকের ওপর ওয়াশিংটনের এই আচরণকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করান। তিনি বলেন, মস্কো তাকে রক্ষায় সব ধরনের চেষ্টা চালাবে।তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এফবিআই অপরাধ নির্মূলের কাজ না করে রাজনৈতিক যোগসাজশে কাজ করছে। আমরা রুশ নাগরিকদের রক্ষায় বৈধ সব ধরনের পদক্ষেপ নিবো।

তথ্যসূত্র - বার্তা সংস্থা তাসর