ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১০:৫৭:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুশনারা আলী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০২:২১ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী অাজ শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। ৫ দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন তিনি।

 

সূত্র জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই রুশনা আলীর এ সফর। শনিবার রাতে ঢাকায় এলেও তার আনুষ্ঠানিক সফর রোববার থেকে শুরু হবে।


এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিলো।

 

বাংলাদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হল যুক্তরাজ্য। শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, রেল, পরামর্শ ও শিক্ষার মতো খাতে কার্যক্রম চালাচ্ছে।


আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন রুশনারা আলীর সফর বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

 

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।