চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ফুফাতো ভাইবোন।
রোববার দুপুরে উপজেলার ৫নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, উপজেলার পাটোয়ারী বাড়ির কামরুল পাটোয়ারীর ছেলে আসিফ পাটোয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা আক্তার ও আসিফ নিখোঁজ হয়। পরে পুকুরঘাটে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে। তাৎক্ষণিক তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
