২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারে রিট
প্রকাশিত : ১১:৫০ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ১১:৫০ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহারিদর্শক, র্যা বের মহাপরিচালকসহ মোট ছয় জনকে বিবাদী করা হয়েছে। জনস্বার্থে এই আবেদনটি করেছেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদনটি করেন।
২০.০৪.২০১৫ 