ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:২০:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সমুদ্র সৈকতে এক নারীর বুকে গেঁথে গেল ছাতা!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০২:১৬ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

জোরালো বাতাসে সমুদ্র সৈকতের ছাতা উড়ে গিয়ে তা এক নারীর বুকে গেঁথে যাবার মত এক ভীতিকর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে সৌভাগ্যের বিষয় মহিলাটি বেঁচে আছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রতীরবর্তী ওশান সিটিতে এ ঘটনা ঘটেছে।


রোববার বিকেল তিনটার দিকে সৈকতে একটি চেয়ারে বসে ছিলেন ৪৬ বছর বয়স্ক ওই নারী। সৈকতে যেসব বড় বড় ছাতা ভাড়ায় পাওয়া যায়, তেমনি একটি ছাতা হঠাৎ করেই জোরালো বাতাসে উড়ে গিয়ে নারীর বুকের ওপর দিকে গেঁথে যায়।



ছুটে আসেন উদ্ধার কর্মীরা, এবং তাকে সরিয়ে নিতে ছাতার দন্ডটিকে মাঝখানে কেটে ফেলতে হয়। তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।


গত সপ্তাহেই নিউ জার্সিতে আরেকটি বীচে এক ব্রিটিশ নারীর পায়ে একই ভাবে একটি ছাতা গেঁথে যায়।মার্গারেট রেনল্ডস নামের ওই নারীর গোড়ালির এক দিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে যায় ধাতব ছাতাটি।

 

তাকে মুক্ত করতে লোহার বল্টু কাটার যন্ত্র ব্যবহার করা হয় বলে একজন কর্মকর্তা জানান। তিনি আরো জানান, বাতাসের বেগের কারণেই এ ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি