ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:২২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রিসে দাবানলে শিশুসহ নিহত ৫০, জরুরী অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:৩২ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

গ্রিসে ভয়াবহ দাবানলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই দাবানলের কারণে আহত হয়েছে শতাধিক লোক। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুত্বর। হতাহতের মধ্যে ১৬ শিশু রয়েছে। 

 

দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির রাজধানী এথেন্সের উপশহরের মানুষজন দাবানলের কারণে সেখান থেকে সরে যেতে বাধ্য হওয়ায় ইউরোপীয় ইউনিয়নেরও সাহায্য চেয়েছে দেশটি। প্রাথমিকভাবে কর্মকর্তারা এই বিপর্যয়ে নিহতের  সংখ্যা জানিয়েছিল ২৪ জন।

 

খবরে বলা হয়, গত এক দশকের মধ্যে গ্রিসের জন্য সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে রাজধানী এথেন্সের নিকটে পুড়তে থাকা এই দাবানল। মানবাধিকার সংস্থা রেড ক্রস জানিয়েছে, সমুদ্র উপকূলবর্তী মাটি গ্রামের একটি বাগানবাড়ির উঠান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দাবানলের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত মাটি গ্রাম।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সের পূর্ব দিকে উপকূলীয় শহর মাতির রাস্তায় অন্তত চারজনের পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

 

এদের মধ্যে দুইজন মোটরবাইকের ওপর, একজন গাড়ির ভেতর এবং আরেকজন গাড়ির নিচে মারা গেছেন। ওই ব্যক্তিরা নিরাপত্তার জন্য নিকটবর্তী একটি সমুদ্রসৈকতে যাওয়ার জন্য ট্র্যাফিকের লাইনে অপেক্ষমাণ ছিলেন বলে জানা যাচ্ছে।

 

দাবানল নেভাতে ছয় শতাধিক দমকলকর্মী ও ফায়ার সার্ভিসের তিনশ’ গাড়ি অংশ নিচ্ছে। এরমধ্যে দাবানল নেভাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে গ্রিস। ইতোমধ্যেই সাইপ্রাস ও স্পেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে।

 

কালো ধোঁয়ার কারণে প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দিতে হয়েছে। প্রচণ্ড আগুনের কারণে বিমানের ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

সিনিয়র দমকলকর্মী অ্যাকিলিস জোভারাস বলেছেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। ঘরবাড়ি বন্ধ করে এখানে থেকে সরে পড়া উচিত মানুষজনের। এতো ধোঁয়া দীর্ঘ সময় ধরে মানুষজন সহ্য করতে পারবে না।

 

এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, এই আগুন নিয়ন্ত্রণে রাখতে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি।

 

বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো একই সময় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

তথ্যসূত্র- রয়টার্স,বিবিসি, স্কাই নিউজ