ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১০:৫৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীদের গৃহে বন্দি রাখার দিন শেষ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

নারীদের গৃহে বন্দি রাখার দিন শেষ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীরা আজ ঘরেও কাজ করছে, অফিসও করছে। জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। 

 

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।


তিনি পুরুষদেরকে বাড়িতে গৃহস্থালীর কাজে নারীদের সহায়তা করার আহবান জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারী-পুরুষের কাজে কোনো ভেদাভেদ নেই। একটি সংসারে বিবির কাজে স্বামী সহযোগিতা করলে লজ্জার কিছু নেই।


তিনি বলেন, আপনারা বাসায় গিয়ে স্ত্রীদের চা দিতে বলেন। অথচ কর্মজীবী নারীরা বাসায় গিয়ে রান্নাবান্না করে। পরিস্কার পরিচ্ছন্ন করে। আবার চা বানিয়ে আপনাদের খাওয়ায়। তাই কাজ ভাগাভাগি করে নেন। এতে লজ্জার কিছু নেই। মেয়েরা রান্না করলে আপনি চা বানিয়ে খেতে পারেন। আবার রান্নার কাজে তাকে সহায়তাও করতে পারেন।

 

তিনি আরো বলেন, এতে দুজন নিজেদের মধ্যে সাংসারিক বিষয়ে আলাপও করতে পারলেন। সন্তানদের খোঁজ খবর নিতে পারলেন। এতে করে দুজন দুজনকে সময় দেওয়া হলো।