পাকিস্তানে প্রথমবারের মত নারী প্রধান বিচাপতি নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:১৯ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
পাকিস্তানে নির্বাচনের গরম হাওয়ার মধ্যে সে দেশের এই প্রথমবারের মত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সৈয়দা তাহিরা সফদার নামের একজন চৌকষ নারী বিচারপতি। আর এর সঙ্গে সঙ্গে পিছিয়ে থাকা এ দেশটিতে নারীর ক্ষমতায়নে যুক্ত হতে যাচ্ছে আরও এক নতুন মাইলফলক।
সোমবার পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসার বিচারপতি সৈয়দা তাহিরা সফদারকে বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে মনোনীত করেন। পাকিস্তানে ইতহাসে এই প্রথমবারের মতো একজন নারী প্রধান বিচারপতি পদে নিয়োগ পেতে যাচ্ছেন।
জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মুসকানজাই অবসরে যাবেন। আর এর পরই দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি তাহিরা সফদার।
তাহিরা সফদার ১৯৫৭ সালের ৫ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৯ সালের ৫ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন বলে জানা গেছে।
সূত্র: ফার্স্ট পোস্ট, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
