কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৯ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার
কুড়িগ্রামে পানিতে ডুবে মিম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। মিমকে না পাওয়ায় সবাই তাকে খুঁজতে থাকে। অবশেষে ঘন্টাখানেক পরে মিমকে পুকুরে ঢুকে থাকা অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত রৌমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
