ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১২:৩৮ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জন হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৩ শিশুসহ মোট ১৮৭ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সাগর তীরবর্তী `মাটি` নামের একটি গ্রাম থেকেই ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুরাও রয়েছে। জানা গেছে, নিহতদের একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার করা হয়েছে।


কয়েক দশকের মধ্যে এবারের দাবানল সবচেয়ে ভয়াবহ। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মীর লড়াইয়ের মধ্যেই রাজধানী এথেন্সের কাছাকাছি অনেক এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।পরিস্থিতি মোকাবিলায় সরকারি সমন্বয়ে সহায়তা করতে বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপরাস।

 

দাবানলের গ্রাসে একাধিক বাড়ি, রিসর্ট ক্ষতি হচ্ছে পর্যটন শিল্পের৷ শখানেক মানুষকে নৌকায় উদ্ধার করা হয়েছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গ্রীসের আকাশ৷ শ্বাসকষ্টের মত সমস্যা শুরু হয়েছে৷ প্রচুর মানুষ আটকে পড়েছেন৷


গ্রীসের রেড ক্রশ সংস্থার প্রধান নিকোস ইকোনোমোপাউলোস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও আসেনি৷ স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে কাজ করছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷

 

গত এক দশকের মধ্যে এটাই গ্রীসে ঘটা সবচেয়ে বড় দাবানল৷ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সমুদ্র সৈকত থেকে নৌকা ও হেলিকপ্টারে করে মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা করেছে৷ প্রতিবেশী দেশগুলির কাছে সাহায্যের আবেদন করেছে গ্রীস সরকার৷