ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১০:৫৮:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৪:১৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

এবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।


আজ বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়। 


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকলেও সকাল ১১টার পরিবর্তে এবার এই পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। 


রবীন্দ্রনাথ জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।