পাক নির্বাচন : প্রথমবার ভোট দিলেন কোহিস্তান-ওয়াজিরিস্তানের নারীরা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
ঐতিহাসিক ঘটনার ঘটল পাকিস্তানের সাধারণ নির্বাচনে। বড়ির বাইরে বেরিয়ে ভোট দিলেন কোহিস্তান ও ওয়াজিরিস্তানের নারীরা। এমন দৃশ্যে আগে দেখেনি কেউ। নজির গড়ে এবারই প্রথম ভোট দিলেন তারা। ওই এলাকার নারীরা ভোট দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
রাবাতের সরকারি স্কুলে গিয়ে তারা ভোট দিয়েছেন। পাকিস্তানের এক সাংবাদিকও ওই নারীদের ভোট দিতে যাওয়ার একটি ছবি প্রকাশ করেছেন ট্যুইটারে। তিনি জানিয়েছেন, আফগান সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আদিবাসী অধ্যুষিত ব্যাজাই সাব ডিভিশনে ভোট দিতে যাচ্ছেন নারীরা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে নির্বিঘ্নেই ভোট দিয়েছে সেখানকার নারীরা। কোনও অভিযোগ আসেনি। বাদিন ও মিথি এলাকায় রেকর্ড সংখ্যক নারী ভোট দিয়েছেন। যদিও বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার চালানোর সময় নারীদের ভোট দেওয়ার কথা বলেছিলেন, তবে অনেক এলাকাতেই মওলাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। পেশোয়ারে প্রচুর নারী ভোট দিতে গেলেও, হাজি বান্দা, আচেনি বালা, হাজিয়াবাদ এলাকায় খুবই কম সংখ্যক নারী ভোট দিয়েছেন।
পেশোয়ারে নারীদের পোলিং বুথে ঢুকে বন্ধ করে দেওয়ার চেষ্টাও করে পুরুষেরা। কিছু কিছু এলাকায় ইলেকশন কমিশনের তরফ থেকে মসজিদগুলোকে বলা হয় যাতে লাউডস্পিকারে নারীদের ভোট দিতে যাওয়ার বার্তা দেওয়া হয়।
