ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১০:৫৭:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ অবস্থা আরো দুয়েক দিন চলতে পারে।


এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।


সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমী বায়ু ভারতের রাজস্থান,হরিয়ানা, উত্তর প্রদেশ,বিহার ,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মওসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।


আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।