রাজস্থানে বিবি রাসেল
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার | আপডেট: ০২:১৯ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজস্থান সরকারের আমন্ত্রণে ভারতে যাচ্ছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আগামী ২৬ এপ্রিল রাজস্থানে খাদি ও গ্রাম্য শিল্প বোর্ড বিবি রাসেলের কাজ নিয়ে জয়পুরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজস্থানের মূখ্যমন্ত্রী ভাসুনধার রাজ। প্রদর্শনীতে সেখানকার হস্তশিল্পের ঐতিহ্য রক্ষা এবং টিকে থাকা বিষয়ে পরামর্শ দেবেন তিনি। এমনকি সেখানকার হস্তশিল্পকে আধুনিক ও আন্তর্জাতিকমানে উন্নয়নের পরামর্শের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২২.০৪.২০১৫
