ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১২:৫০ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার অধিকৃত গাজা উপত্যকায় এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মাজদি রামজি কামাল আল-সাত্রা।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

শুক্রবার গাজায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। সে সময় দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি জানান, ওই শিশুটিকে খান ইউনিস এলাকায় হত্যা করা হয়। ইসরায়েলি সেনারা ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় দেড়শ` ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স