ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৭ মাসের চানকো সোশ্যাল মিডিয়ার নয়া সুপারস্টার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০২:১২ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

কতই বা বয়স হবে ছোট্ট শিশুটার। টেনেটুনে সাতমাস। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার সে। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা দেড় লাখেরও বেশি।



কি বিশ্বাস হচ্ছেনা? ছবিতে নয়, ঘটনা ঘটেছে বাস্তবেই। নাম তার বেবি চানকো। গত বছরের ডিসেম্বরে জাপানে শিশুটির জন্ম। মাত্র সাত মাস বয়সেই এই জাপানি শিশুটি যা করে দেখিয়েছে, তা রীতিমতো সবাইকে অবাক করে তুলেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাঁকড়া চুলের শিশুটির ভক্তসংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত তার ৪০টিরও বেশি ছবি পোস্ট হয়েছে। সম্প্রতি শিশুটির একটি ভিডিও পোস্ট হয়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, চাকোর মাথার চুল কাটা হচ্ছে। বেবি চাকোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘হেয়ার ডায়রি’।  আর সেখানেই ভিড় করছেন উৎসুকরা।


বেবি হিরো চানকো দেখিয়ে দিল তারকা হওয়ার জন্য বয়স কোনো বাধা নয়।