ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যালিফোর্নিয়ায় দাবানলে দুই শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৩৫ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানলে দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ১৭ জন। 


নিহতদের মধ্যে ওই দুই শিশুর দাদী এবং দুই দমকল কর্মী রয়েছে। দাবানল থেকে লোকজনকে উদ্ধারের সময় দুই দমকল কর্মী নিহত হয়। 


সোমবার একটি গাড়ির ত্রুটি থেকে এই দাবানলের সূত্রপাত হয়।এখন পর্যন্ত দাবানলের মাত্র পাঁচ ভাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলকর্মীরা। কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় সতেরশ সদস্য কাজ চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও বিমানের সাহায্য পানি ছিটানো হচ্ছে।


গত ১০ বছরের মধ্যে এটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ অঞ্চলের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।  ইতিমধ্যে অন্তত পাঁচশ অবকাঠামো ধ্বংস হয়েছে, হুমকির মুখে পড়েছে হাজার হাজার বসতবাড়ি। এরই মধ্যে প্রায় ৪৮ হাজার একর জায়গা আগুনে পুড়ে গেছে। 

সূত্র: বিবিসি