সিলেটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:০১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৫:০৮ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ডি ব্লকের মোস্তফা মিয়ার বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগর উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘরের ভেতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে গলিত লাশ উদ্ধার করে। এরমধ্যে দুইজন নারী ও একটি শিশুর লাশ রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে তাদের হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হত্যাকারীরা ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেয়।
তিনি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
