ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুর : বৃক্ষমেলা উদ্ধোধন করলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩৯ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলার এবারের প্রতিপাদ্য, `অপ্রতিরোধ্য দেশের যাত্রা, ফলের পুষ্টি দেবে নতুনমাত্রা`।


আজ সোমবার চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এই মেলা উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।


পরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ডা. দীপু মনি বলেন, `বৃক্ষ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, ফল আমাদের দেহের পুষ্টি যোগায়। সুতরাং আমাদের প্রয়োজনেই বৃক্ষের পরিচর্যা নিতে হবে।`

 

তিনি বলেন, আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্মদিন। ওই দিন চাঁদপুরের সকল কর্মজীবী নারী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করেন দীপু মনি।


চাঁদপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগ এই মেলার আয়োজন করে। এবার বৃক্ষ মেলায় কৃষি বিভাগের ১টি, বন বিভাগের ১টি ও বেসরকারি নার্সারী মালিকদের ১৮টি স্টল মেলায় স্থান পাবে। এতে নানা ফলজ, বনজ ও ওষধি গাছের বেশ কয়েকটি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।