ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:০৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউইয়র্কে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০০ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৫৬ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বন্দুক হামলার ঘটনায় পাঁচ বছরের শিশুসহ চারজন নিহত হয়েছেন। 


সোমবার স্থানীয় সময় রাতে ওই ঘটনা ঘটেছে। ঘটনাটি হত্যা পরবর্তী আত্মহত্যা কি-না তদন্তকারী কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে।


কর্মকর্তারা জানিয়েছেন, কুইন্সের অ্যাসটোরিয়া সেকশনে ভবনটি অবস্থিত। রাত ৯টার কিছুক্ষন আগে গুলির ঘটনা ঘটে বলে তারা খবর পান। ভবনটির একটি ফ্লাটের ভেতর দুজন নারী, একজন পুরুষ এবং এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।


তবে এই ব্যক্তিরা একে অপরের সঙ্গে সম্পর্কিত কিনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা।  পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।


টেলিভিশন নিউজের ভিডিওতে দেখা গেছে, ওই ভবনটির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আর পুলিশ কর্মকর্তারা হেভি গিয়ার পরে ভবনের ভেতর ও বাইরে যাওয়া-আসা করছেন। এসময় স্থানীয়দেরও ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়।



সূত্র: খালিজ টাইমস, ওয়াশিংটন পোস্ট।