দিনাজপুরে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
দিনাজপুরে ভারতীয় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার জেলার হাকিমপুর উপজেলার হিলি চেকপোষ্ট রোডে শুল্ক গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক পণ্য খালাস (আনলোড) করে হিলি সীমান্ত চেকপোষ্টের গেট দিয়ে ভারতে ফিরছিল। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
