ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:২৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার মাঠে নামা অনিশ্চিত

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার

image124স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : টানা ৫ দিন নির্বাচন প্রচারণা চালালেও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোটের জন্য খালেদা জিয়ার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে,২৬ এপ্রিল পর্যন্ত মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু গত ৩ দিন ধরে একের পর এক হামলায় তার বহরে থাকা প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন সিএসএফ সদস্যও হামলায় আহত হন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গণসংযোগে নামা খালেদা জিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না। ২৩.০৪.২০১৫